অপরাহ্নের তপ্তঘন কূষ্ণছায়।
তুমি তাকিয়ে আমার চোখে।
কি দেখছ? ভাবছ...দেখার মাঝে?
নাকি ভাবছ, ভাববে লোকে পাছে -
আমায় দেখলে ক্ষতির শঙ্কা,
নতুন কোনো অনুকম্পা,
জড়িয়ে ফেলবে স্বকীয় পাহাড়?
ধার বাকি যা, সব তো গেছে
মধ্যরাতের শুষ্ক আঁচে
কার যে খেয়াল, কেই বা বাঁচে
থাকলে সুখে, শান্তি পাবে?
এইটুকুই তো সাধ্যি জেনো
ক্ষনিকাকরের শর্ত মেনো
বুকের বাইরে পকেট পেনও
আমায় নিয়ে সুখেই আছে
হয়ত, ভাবি এক-আধ বার
থাকলে তুমি ভালোই ছিল
নরম মন আর শক্ত পিলো
তাতেই নাহয় কাটত দিনও
হয়ত ছিল অনেক মিলও
কিন্তু,
তুমি অমিল নিয়ে থাকলে সুখী।
অগত্যা...